
আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন রুবেল হোসেন। সেই কটাক্ষের জবাব দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এসব নিয়ে চিন্তিত নন তিনি।
চলতি মাসে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে লিটন দাস, মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচ হিসেবে সম্প্রতি আশরাফুলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টের মাধ্যমে আশরাফুলকে কটাক্ষ করেন রুবেল।
নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে রুবেল লেখেন, ‘দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ আশরাফুলকে ইঙ্গিত করে তাঁর আরেকটি পোস্ট ছিল এমন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব না।’ আশরাফুলকে নিয়ে পোস্ট করে তোপের মুখে পড়েন রুবেল। কমেন্ট বক্সে তাঁকে ধুয়ে দেয় সাধারণ মানুষ।
আজ বিসিবি অফিসে আসেন আশরাফুল। এরপর সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। সে আমার অধীনে খেলেছে। আমি তখন অধিনায়ক ছিলাম। সে মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আপনি যেটাই করতে যান না কেন, চাপ থাকবেই। ভালো ফলাফলের জন্য কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে।’
ক্রিকেট ক্যারিয়ারে কালো অধ্যায় পার করে এসেছেন আশরাফুল। সে চাপের কাছে কোচ হওয়ার পর রুবেলের এমন মন্তব্য খুবই ছোট মনে হচ্ছে তাঁর কাছে, ‘আমি যেহেতু ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই অনেক চাপ সহ্য করার অভিজ্ঞতা আছে আমার। আমার লাইফে যে ঘটনা ঘটেছিল, সেটা থেকেও কিন্তু ফিরে এসেছি। তাই এটা নিয়ে আসলে আমি এত চিন্তিত না। আমি যেটাই করি, অনেস্টলি করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। এবারও সেটাই চেষ্টা করব।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে