
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলুচাষি ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বেচাকেনা ও উত্তোলন বন্ধ রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় হ্যালোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আরও দুজন আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নাটোরের গুরুদাসপুরে মোহিরুল ইসলাম নামের এক কৃষকের পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও থানায় অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

দেশের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সম্পূর্ণ বিনা মূল্যে ১৬ লাখ ২৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়।