রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


রাজশাহী-৫ আসনে (দুর্গাপুর ও পুঠিয়া) এক স্বতন্ত্র প্রার্থীর সামনে তাঁর কয়েকজন কর্মী-সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম।

রাজশাহীর পুঠিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। উপজেলার পল্লাপুকুর এলাকায় গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পাশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।