
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক, ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউপির আড়ইল গ্রামের আবু সাঈদের ছেলে শাহীন ইসলাম (২৩) এবং আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৪)।
সোমবার রাত ৯টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউপির তেবাড়িয়া গুদাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের প্রতিবেশী সেলিম উদ্দিন জানান, শাহীন ও দেলোয়ার দুই বন্ধু ছিলেন। তাঁরা একসঙ্গে পানবরজে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাতে তাহেরপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেল ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে আছড়ে পড়লে, বিপরীত দিক থেকে ছুটে আসা পণ্যবাহী ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনই। এ সময় স্থানীয়রা দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যান শাহীন। অপর দিকে রাত ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মঙ্গলবার সকালে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে