
রাজশাহীর পুঠিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। উপজেলার পল্লাপুকুর এলাকায় গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পাশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবরুদ্ধ করে রাখা হয়।
স্থানীয় ক্ষুব্ধ জনতার অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ বাসচালককে পালাতে সহযোগিতা করেছে। তবে পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই চালক পালিয়ে গেছেন। গুজব ছড়িয়ে পুলিশকে অবরুদ্ধ করা হয়েছিল। পুলিশ ‘মবের’ মধ্যে পড়ে গিয়েছিল। অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, রোববার বিকেল ৫টার দিকে পল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। আহত হন ৬-৭ জন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে আরও এক নারী ও পুরুষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেলপুকুর থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তাঁরা উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন।
ক্ষুব্ধ জনতার অভিযোগ, পুলিশ বাসচালককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এ সময় বেলপুকুর থানার এক এসআইকে আটকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়। পাশে থানার ওসিকেও অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানতে চাইলে রাজশাহী নগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উপকমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান গতকাল সোমবার দুপুরে বলেন, ‘দুর্ঘটনার পর চালক না থেমে পালিয়ে যায়। তারপর একটি ফিলিং স্টেশনে বাস রেখে তিনি পালান। পুলিশ যাওয়ার আগেই এসব ঘটনা ঘটে যায়। পরে পুলিশ গেলে গুজব ছড়ানো হয়, চালককে পালাতে সহযোগিতা করা হয়েছে। এটি পুরোপুরি গুজব। এর কোনো সত্যতা নেই।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রায় ১ ঘণ্টা পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গিয়ে ওসি ও এসআইকে উদ্ধার করেন। দুর্ঘটনার ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও পুলিশ মামলা করবে। ইতিমধ্যে ফিলিং স্টেশন থেকে বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে