রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।


রাজশাহীর বাঘায় মাইক্রোবাস-বাইসাইকেলের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনহাজ (১০) মারা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর বাঘা থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ৫৫০ কেজি হিমসাগর ও আম্রপালি আম ফ্রান্সে রপ্তানি করা হচ্ছে। গতকাল সোমবার এ চালান নারায়ণগঞ্জে পাঠানো হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাত ও প্যাকেজিং শেষে নারায়ণগঞ্জ থেকে বিমানে ফ্রান্সে যাবে আমগুলো।

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চলে কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে গরু পালন ও বেচাকেনা। নদীভাঙনের সঙ্গে লড়াই করা চরবাসীর জীবিকার প্রধান ভরসা হয়ে উঠেছে গবাদিপশু পালন। চরাঞ্চলের বিভিন্ন ঘাট থেকে ট্রাকভর্তি গরু ঢাকাসহ দেশের বিভিন্ন পশুর হাটে যাচ্ছে। গরু বিক্রি করে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছেন খামারিরা।