রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিন বিঘা জমির পান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, শত্রুতাবশত একটি পক্ষ আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে...


রাজশাহী-৫ আসনে (দুর্গাপুর ও পুঠিয়া) এক স্বতন্ত্র প্রার্থীর সামনে তাঁর কয়েকজন কর্মী-সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার দেবীপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, বিশাল জমিতে ৪৫-৫০ জন শ্রমিক গানের তালে তালে দ্রুত পেঁয়াজ রোপণ করছেন। পাশে মাইকে কৃষি ও ফসলের বন্দনা তুলে ধরে প্রচার চালাচ্ছেন দুই ব্যক্তি। কাজের ফাঁকে ফাঁকে শ্রমিকদের হাসি-আনন্দে মুখর পুরো মাঠ।

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক গার্মেন্টস ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে তাঁকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় তামান্না টেইলার্সে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাহেব আলী (২৫) বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।