
রাজশাহী-৫ আসনে (দুর্গাপুর ও পুঠিয়া) এক স্বতন্ত্র প্রার্থীর সামনে তাঁর কয়েকজন কর্মী-সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম মণ্ডল। এ ছাড়া আসনটিতে দলের দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে রেজাউল করিমের (হাঁস প্রতীক) সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটকেন্দ্রের সামনে গেলে নজরুল ইসলামের কয়েকজন সমর্থকের সঙ্গে রেজাউল করিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের দাবি, তিনি খবর পান ওই কেন্দ্রে তাঁর সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। পরে ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁর সামনেই সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এরপর তিনি প্রশাসনকে ফোন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জানতে চাইলে দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব জোবায়েদ হোসেন বলেন, ফুটবলের সমর্থকেরা ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির সূত্র ধরে এ ঘটনা ঘটেছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে