রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সবাই পরিবর্তনের পক্ষে একমত হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশা আল্লাহ, সারা দেশে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন।’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির নোমায়ন আলীর মাইক্রোবাস আটকে দেন স্থানীয় বিএনপির কর্মীরা। তাঁরা অভিযোগ তোলেন, ভোটারদের কিনতে গাড়িতে টাকা নিয়ে যাচ্ছেন জামায়াতের নেতা।

সুমন বলেন, ‘স্যার, আমরা টেন্ডার ড্রপ করব। এটা না পেলে তো হবে না। চর থেকে লোকজন এসে ঘুরছে। টেন্ডার ড্রপ করতে না পারলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’ এ সময় ইউএনও বলেন, ‘ঠিক আছে প্রত্যয়ন দিয়ে দেবে।’ এ সময় সুমন বলেন, ‘স্যার, আপনি এর আগেও বলেছেন দেবে; কিন্তু দিচ্ছেন না।’