
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
সব শেষ মারা যাওয়া রায়হানুল ইসলামের (৩০) বাড়ি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন থেকে বানেশ্বর ও ঝলমলিয়া বাজারে কলা কেনাবেচা করতেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এ দুর্ঘটনায় রায়হানুল ইসলাম একমাত্র আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনায় তাঁর দুটি পা কাটা পড়েছিল। বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক বলেন, আহত রোগীটিকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে। কিন্তু শক থেকে তাঁকে কিছুতেই রিকভারি করা যায়নি। সন্ধ্যায় তিনি মারা গেছেন।
এর আগে সকালে ঘটনাস্থলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের মো. শাহিনের ছেলে মো. সিয়াম (১৫), একই উপজেলার পাইকপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে মো. মনকের (৩৮), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের মো. সইমুদ্দিনের ছেলে মো. সেন্টু (৪০) ও রাজশাহীর চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের ইসলাম উদ্দিন (৬০) মারা যান।
পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় সিয়ামের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে পুঠিয়া থানায় একটি মামলা করেছেন। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে