ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।


মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে বাড়ি ফিরছিলেন রেশমা বেগম (২৫)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও পাঁচ বছর বয়সী শিশুকন্যা।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

মধুখালীতে ট্রেনের ধাক্কায় তায়েব ও তাহমিদ নামের চার বছর বয়সী যমজ দুই শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণালক্ষণদিয়া গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।