ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি তাজা গুলি, একটি ম্যাগাজিন ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।


ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়িতে পরিকল্পিতভাবে স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। তবে ভাগ্যক্রমে স্বামী ঠান্ডু ব্যাপারী (৩৫) বেঁচে গিয়েছেন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। এ ঘটনায় স্ত্রী লাবনী আক্তারকে (২৮) আটক করা হয়েছে।

ফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র্য কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি রুবেল শেখের নামে লিখে দেওয়ার জন্য তিনি হুমকি দিতে থাকেন। জমি দখলে নিতে আব্দুর রউফের বাড়িতে রুবেল শেখ জোরপূর্বক ঘরও তোলেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বাধা দেয়। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিস বসলেও তা অমান্য করে আসছিল