
ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শিল্পপতি আবুল বাসার খান। তিনি রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এবং তিনবার সিআইপি ছিলেন। তিনি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে। এ ছাড়া ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে রাজ্জাক জুট মিলের নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল বাসার খান বলেন, ‘আমি ফরিদপুর-১ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এ ছাড়া এলাকার উন্নয়নসহ শিল্পকারখানা স্থাপন করে মানুষের জন্য কর্মসংস্থানে আমি নির্বাচন করতে মনস্থির করেছি।’
আবুল বাসার বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথম আমার এলাকার মাদক নির্মূল করব। পাশাপাশি এলাকার সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম জিরো টলারেন্সে থাকবে। বর্তমানে আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক অবস্থান অনেকটা ভালো। তাই মানুষের হক মেরে খাওয়ার মনমানসিকতা আমার নাই বা লাগবেও না। বরাবর আমি মানুষকে সহযোগিতা করে আসছি, ভবিষ্যতেও করব।’
এ সময় ফরিদপুর প্রেসক্লাব এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুর-১ আসন থেকে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে প্রায় ১০ জন নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ড. ইলিয়াস মোল্যা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এই আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। দলীয় মনোনয়ন পেতে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে