
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব রশিদুল হাসান বলেছেন, ‘আখ চাষ করে চিনিশিল্পকে টিকিয়ে রাখতে হবে। আখ থেকে ইথানল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আখ শুধু একটি অর্থকরী ফসল নয়, এটি আমাদের দেশের উন্নয়নের একটি অন্যতম সোপান।’
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান।
বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাজেদুর রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান, বিএসএফআইসি সদর দপ্তরের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ফিল্ড রিসার্স) ড. ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মাহমুদুল হক।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, আখচাষি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা আখের দাম বৃদ্ধি, সঠিক কীটনাশক প্রাপ্তি, সময়মতো আখের অন্যান্য উপকরণ, আখ সরবরাহের টাকা দ্রুত সময়ের মধ্যে পাওয়াসহ বিভিন্ন দাবি করেন। প্রধান অতিথি দাবিগুলোর বিষয়ে সমাধানের আশ্বাস দেন।
এ সময় শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকারসহ মিলসগেট ‘এ’ ও ‘বি’ সাবজোনের আখচাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে