
ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মধুখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখার ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভেতরে কোনো ক্ষতি হয়নি। দরজার সামনে কালো ধোঁয়া দেখা যায়। এ সময় দরজার সামনে পেট্রলের খালি বোতল ও ন্যাকড়া পাওয়া যায়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।’
মধুখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে