ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতা আশরাফ শেখকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। হবু স্ত্রীর সঙ্গে এসএসসির পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে।


ফরিদপুরের সদরপুর উপজেলায় ভুবনেশ্বর নদ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অজ্ঞাতনামা কিশোরীর বয়স ১৪-১৫ বছর। অনেকটাই বিবস্ত্র ও অর্ধগলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

১০ বছরের প্রবাসজীবনের ইতি টেনে স্বপ্নভরা মুখে দেশে ফিরেছিলেন আরিফুল ইসলাম (৩০)। স্বজনদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ছিল বিয়ের প্রস্তুতি, নির্ধারিত দিন—আর হাতে মেহেদি রাঙানো অপেক্ষারত এক তরুণীর স্বপ্ন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু।