
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার আয়োজনে আখ চাষ বৃদ্ধি, আখের ডগা কাটা প্রতিরোধ, আখের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে চিনিকলের মিলস গেট সাবজোন অফিস প্রাঙ্গণে এই মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্বে করেন আখচাষি ও কল্যাণ সংস্থার নেতা মতিয়ার রহমান সরদার।
বক্তব্য দেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, চিনিকলের ব্যবস্থাপক (সিপি) মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক কানিজ ফাতেমা রোকসানা, মিলসগেটস সাবজোনের সহব্যবস্থাপক মো. মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে আখ চাষ বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় আখের দাম আরও বৃদ্ধি করতে হবে। চিনিকলগুলোয় চিনি উৎপাদনের পাশাপাশি অন্য কিছু উৎপাদন করতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে