
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। শুধু অক্ষত অবস্থায় পাওয়া গেছে তাঁর ব্যবহৃত এক জোড়া জুতা।
গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বাগাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ বা জুতার ভিত্তিতে কেউ যদি শনাক্ত করতে পারেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে একাধিক গাড়ির চাপায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডির সহায়তায় কাজ চলছে। শনাক্ত হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে