
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার (অপারেশনস) রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সবধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত কোস্ট গার্ড ভোলা ও লালমোহনের আউটপোস্ট উপজেলার গজারিয়া খালের মাথাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালায়।
এ সময় বৈধ কাগজপত্র ও লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোর্ডগুলো হলো এফবি মায়ের আর্শিবাদ ২, মায়ের আর্শিবাদ ৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর ২, এফবি নবীপুর ৩, এফবি শীতারাম, এফবি শীতারাম ১।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ড কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, জব্দ করা ট্রলিং বোটসমূহ ভোলায় মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করে মেরিন কোর্টে মামলা করা হয়।
সিয়াম-উল-হক আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের তৎপর অভিযান অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের সদস্যসহ লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে