ভোলার লালমোহন উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে মো. কবির হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ ঘটনা ঘটে। কবির হোসেন ওই গ্রামের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাছ কাটা ও পরিষ্কারের কাজ করতেন।
আজ সকালেও তিনি পার্শ্ববর্তী বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একটি রেইনট্রি গাছে উঠে ডাল কাটার সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবরের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে