
ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে লালমোহন উপজেলার গজারিয়ার খালপাড়া-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫টি বেহুন্দি জাল এবং ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় অবৈধ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জানান, জব্দ করা মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং আর্টিসানাল ট্রলিং বোটগুলোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে