
ভোলার লালমোহনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার সামনে বিক্ষোভ করেছেন মোটরসাইকেলচালকেরা। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, লালমোহন উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পেট্রল পাম্পগুলোকে রাত ১২টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। একই সঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল না দেওয়ার নির্দেশনা থাকায় অনেক মোটরসাইকেলচালক তেল পাননি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চালকদের মধ্যে।
একপর্যায়ে বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যাঁদের মোটরসাইকেলের কাগজপত্র নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁরাই অন্যায়ভাবে এ কাজ করেছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করে এবং বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
জানতে চাইলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেলচালকেরা জ্বালানি তেল দাবি করছিলেন। কিন্তু লাইসেন্স ছাড়া তাঁদের তেল দিলে সেটার কোনো বৈধতা থাকে না। ফলে তাঁদের নিষেধ করা হলে হট্টগোল করেন। পরে অতিরিক্ত পুলিশ এনে তাঁদের নিবৃত্ত করা হলে তাঁরা সেখান থেকে চলে যান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে