
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে জায়গা পেয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শুবমান গিল। যথারীতি সূর্যকুমার যাদবের নেতৃত্বেই সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপ খেলবে ভারত। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। গত ৬ মাস ধরে এই সংস্করণে একের পর এক ম্যাচ খেলছে সালমান আলী আগার দল। টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি না থাকায় সরাসরি নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন লিটন দাস। লিটনের অভিযোগের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তাঁর মতে, নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচির বেশ কিছু অংশ গত কিছুদিনে বিভিন্ন মাধ্যমে এসে গিয়েছিল। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি গতকাল আনুষ্ঠানিক প্রকাশ করেছে আইসিসি।