
ডিসেম্বরে শুরু হবে আইএল টি–টোয়েন্টির নতুন আসর। তার আগে নেতৃত্বে পরিবর্তন আনল আবুধাবি নাইট রাইডার্স। সুনিল নারিনকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা ক্রিকেটার জেসন হোল্ডারকে অধিনায়কত্বের ভার দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ এক বিবৃতিতে নাইট রাইডার্স বিষয়টি নিশ্চিত করেছে।
আইএল টি–টোয়েন্টির সবশেষ আসরে নাইট রাইডার্স শিবিরে যোগ দেন হোল্ডার। দল খারাপ করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ নজর কেড়েছেন তিনি। আসরে ১০ ইনিংসে তাঁর শিকার ১৭ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ১২৬ স্ট্রাইকরেটে ১৮০ রান করেন হোল্ডার। নতুন আসরে ব্যাট–বল ছাড়াও আরও একটি দায়িত্ব বেড়ে গেল এই অলরাউন্ডারের।
নারিনের অধীনে সবশেষ আসরে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিন জয়ের দেখা পায় নাইট রাইডার্স। বিপরীতে সাত ম্যাচেই পায় হারের তিক্ত স্বাদ। পয়েন্ট টেবিলের তলানীতে থেকে আসর শেষ করে তারা। এর আগে নারিনের অধীনে আইএল টি–টোয়েন্টির ২০২৩ ও ২০২৪ সালের আসরেও ব্যর্থ হয়। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আর নারিনের উপর ভরসা রাখতে চায়নি খানের মালিকানাধীন দলটি। স্বদেশী হোল্ডারের কাছেই নেতৃত্ব হারালেন নারিন।
হোল্ডারের নেতৃত্বে শক্তিশালী একটি দল নিয়ে আইএল টি–টোয়েন্টির নতুন আসর শুরু করবে নাইট রাইডার্স। নারিন ছাড়াও ফ্র্যাঞ্চাইজিটিতে আছেন আন্দ্রে রাসেল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, শেরফেন রাদারফোর্ডের মতো একঝাঁক তারকা ক্রিকেটার।
নাইট রাইডার্সের নতুন আসর শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। প্রথম ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের আতিথেয়তা নেবে হোল্ডারের দল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২৪ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে