
সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ২২২ রান করেও স্বস্তিত থাকতে পারেনি এসোয়াতিনি। লক্ষ্য তাড়ায় সমান রানেই থামে সফরকারী মোজাম্বিক। তাতেই টি–টোয়ন্টিতে সবচেয়ে বেশি রানে টাই হওয়ার নতুন রেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব।
প্রথমে ম্যাচটি টাই হলেও সুপার ওভারে শেষ হাসি হাসে এসোয়াতিনি। ৪ বলেই মোজাম্বিকের দেওয়া ১৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগিতকরা। ৪৪৪ রানের ম্যাচটি টাই হওয়ায় ভেঙেছে ১৫ বছর আগের রেকর্ড। এতোদিন রেকর্ডটি ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম। ২০১০ সালে নিউজল্যান্ডের করা ২১৪ রানের জবাবে সমান রানেই থামে অজিরা। তালিকার তিনে আছে ২০২৪ সালে হওয়া ভারত ও আফগানিস্তানের ম্যাচ। সে ম্যাচে দুই দলই থামে ২১২ রানে।
এসোয়াতিনি ও মোজাম্বিকের রান বন্যার ম্যাচে ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন আদিল বাট ও জোয়াও হো। মালকার্ন কাউন্ট্রি ক্লাব ওভালে আগে ব্যাট করতে নামা এসোয়াতিনির হয়ে ৮১ রানের ইনিংস খেলেন আদিল। ৩০ বলে ১০ চারের পাশাপাশি ছয়টি ছয় মারেন এই ওপেনার। সমান ৪৯ রান এনে দেন কামরুল হাসান ও হুজাইফা জাঙ্গারিয়া।
মোজাম্বিকের হয়ে রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন হো। ৫৪ বলে অপরাজিত ১০৭ রান এনে দেন এই ওপেনার। ৩৬ রান আসে আগোন্তিনহো নাভিচার ব্যাট থেকে। ২৮ রান করেন ভিয়েইরা টেম্বো। প্রথম ৩ ম্যাচ জিতেই ট্রফি নিশ্চিত করে এসোয়াতিনি। চতুর্থ ম্যাচে এসে তাদের ভয় দেখালেও জিততে পারেনি মোজাম্বিকের। শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় এসোয়াতিনি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২২ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে