
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি না থাকায় সরাসরি নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন লিটন দাস। লিটনের অভিযোগের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তাঁর মতে, নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আজকের পত্রিকাকে লিপু বলেন, ‘আমরা তো নির্বাচক প্যানেলে আছি। আমাদেরও দায়িত্ব আছে। ক্রিকেট বোর্ড থেকে আমরাও নিয়োগপ্রাপ্ত। আমরা দলটা গড়ব। সেই আলোকে আমরা শামীমের জায়গায় মনে করি চার–পাঁচে খেলার মতো একজন ব্যাটার দরকার। তাই একটা পরিবর্তন এনে দলটা ক্রিকেট অপারেশন্সকে পাঠাই। ক্রিকেট অপারেশন্স আমাদের ব্যাখ্যাগুলো দেখে। এরপর বোর্ড সেটার অনুমোদন দেয়।’
লিপুর কাছেও অসন্তোষ প্রকাশ করেছেন লিটন। প্রধান নির্বাচক বলেন, ‘দল ঘোষণার পর লিটনই আমাকে কল দেয়। শামীম পাটোয়ারি না থাকার কারণে সে অসন্তোষ প্রকাশ করেন। আমি তাঁকে বলেছিলাম, এই দলটা দুই ম্যাচের জন্য। তাই নাখোশ না হয়ে এই দলটা নিয়ে দুইটা ম্যাচ খেলতে হবে। এরপর সিরিজ জিততে পারলে আমাদের হাতে সুযোগ থাকবে। কিন্তু শামীমকে দলে না দেখে লিটন খুবই উত্তেজিত ছিল।’
এর আগে আজ সংবাদ সম্মেলেন শামীমকে নিয়ে লিটন বলেন, ‘এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এত দিন জানতাম যে একটা দল যখন কেউ সামলায় তখন কমপক্ষে অধিনায়ক জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’
শামীমের বাদ পড়ার পেছনে কোনো কারণ দেখেন না লিটন, ‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যে ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু আমি শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ দেখি না। আর আমি কখনো...আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।’

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৩ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২৭ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে