
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে সুখবর পেলেন সাইফ হাসান। টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ১৩৩ ধাপ এগিয়েছেন এই ওপেনার।
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে সাইফ হয়েছিলেন ম্যাচসেরা। দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিং করে ১৬৮ রান করেছিল লঙ্কানরা। জবাব দিতে নেমে দলীয় ১ রানেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই বিপদ সামাল দেন সাইফ। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৪ রানের আরও একটি জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ। ফিফটি করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। সেটার আগে আফগানিস্তানের বিপক্ষে করেন ৩০ রান। ছন্দে থাকার পুরস্কার পেয়েছেন সাইফ। আইসিসির আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন সাইফ। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই ওপেনার আছেন ৮১ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। ছয় ধাপ এগিয়ে বর্তমানে নয়ে উঠে এসেছেন কাটার মাস্টার হিসেবে পরিচিতি এই বোলার।
এশিয়া কাপের সবশেষ দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের পর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষেও তার শিকার ৩ উইকেট। এই দুই ম্যাচে মাত্র ৮ গড়ে বোলিং করেছেন মোস্তাফিজ। এমন পারফরম্যান্স দিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন তিনি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন মোস্তাফিজ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৪ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৮ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে