
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। গত ৬ মাস ধরে এই সংস্করণে একের পর এক ম্যাচ খেলছে সালমান আলী আগার দল। টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ৭ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। টুর্নামেন্টটির যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তার আগে লঙ্কা দ্বীপে ৭,৯ ও ১১ ফেব্রুয়ারি ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান ও শ্রীলঙ্কার সবগুলো ম্যাচই হবে ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ভেন্যুতে টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হবে না। সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপের প্রস্তুতির জন্য আরও একটি সিরিজ খেলবে পাকিস্তান। জানুয়ারির শেষ সপ্তাহে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে তারা।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে দলটি। এই গ্রুপের বাকি দলগুলো হলো নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২২ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে