কী দুর্দান্ত শুরু। পাওয়ারপ্লেতে ভারতের টপ অর্ডার এলোমেলো করে দিল বাংলাদেশের বোলাররা। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমারকে থিতু হতেই দেননি তাঁরা। সেই ছন্দ বেশি দূর ধরে রেখে যায়নি। নিতিশ কুমার রেড্ডি-রিঙ্কু সিংদের তাণ্ডবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চোখে সর্ষে ফুল দেখেছেন মোস্তাফিজ-রিশাদরা।
আগে বাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রেড্ডি-রিঙ্কুর জোড়া ফিফটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২২২ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। বোলারদের ব্যর্থতার দিনে বাংলাদেশের সান্ত্বনা তাসকিন আহমেদ।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে আক্রমণে নিয়ে আসেন স্পিন। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে ৩টি চার মেরে ব্যাটিংয়ের ঝাঁঝ দেখান স্যামসন ও অভিষেক। দ্বিতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে স্যামসনকে (১০) ফিরিয়ে দলকে ভালো শুরু এনে দেন তাসকিন।
তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার অভিষেক ((১৫)। এই ম্যাচেও সুবিধা করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। ৮ রানে ফিরেছেন মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে। ৫.৩ ওভারে ৪১ রানে টপ অর্ডার হারিয়ে কিছুটা চাপেই পড়ে যাওয়ার কথা ছিল ভারতের।
তবে চতুর্থ উইকেটে রিঙ্কু ও রেড্ডি তাণ্ডব চালিয়ে উল্টো বাংলাদেশের বোলারদের ফেলে দেন চাপে। মিরাজ-মোস্তাফিজদের দিশেহারা বানিয়ে দুজনে মিলে ৪৯ বলে গড়েছেন ১০৮ রানের অসাধারণ এক জুটি। আন্তর্জাতিক দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে রেড্ডি করেছেন ৩৪ বলে ৭৪। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে মেরেছেন ৭টি ছক্কা ও ৪টি চার।
৩টি ছক্কা ও ৫টি চারে ২৯ বলে ৫৩ রান করেছেন রিঙ্কু। ১৯ বলে ৩২ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। ৬ বলে ১৫ রান করেছেন রিয়ান পরাগ। যার সৌজন্যে ৯ ওভারে ২২১ রান তোলে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ টি। ৫৫ রান দিয়ে রিশাদ নিয়েছেন ৩ উইকেট।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২২ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে