১০৪ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় সহজ জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে হারাল ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখে। সেই সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ক্যারিবীয়রা। আর টানা দুই ম্যাচে হারায় শেষ চারের আশা কার্যত শেষ নিগার সুলতানা জ্যোতিদের।
নিগার সুলতানা জ্যোতির একার লড়াইয়ে শারজায় গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৬ মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডিয়ান্দ্রা ডটিন (১৯)। তার আগে উইন্ডিজে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হেইলি ম্যাথুজ (৩৪) ও স্টেফানি টেইলর (২৭)। শেমিয়েন ক্যাম্পবেল করেন ২১ রান।
ওপেনিংয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দিলারা আক্তার (১৯) ও সাথি রানী (৯)। তাঁদের বিদায়ের পর সোবহানা মোস্তারিকে (১৬) নিয়ে ৪০ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি। এই জুটি ভাঙে দলীয় ৭৩ রানে। তার সঙ্গে ২ রান যোগ হতেই তাজ নেহার (১) ও স্বর্ণা আক্তারকে (০) পরপর দুই বলে ফেরান জাগান আফি ফ্লেচার। পরে নিজের চতুর্থ উইকেট হিসেবে রিতু মনিকেও (১০) ফেরান রামহারাক।
দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি জ্যোতি। তাঁর ৪৪ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল ৪টি চারে সাজানো।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৩ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৩৮ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে