
দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি চলাকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ করে বিচারক বিচার বিভাগের নানা সমস্যা তুলে ধরেন। একপর্যায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই আইনমন্ত্রী বলেন, ‘সমস্যা কেটে যাবে।’
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে এ দৃশ্য দেখা যায়।
জ্ঞাত আয়বহির্ভূত ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয় আজ। শুনানির সময় আনিসুল হককে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
অন্যান্য মামলার শুনানি চলায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিচারক আনিসুল হককে কাঠগড়ায় থাকা বেঞ্চে বসতে বলেন। এরপর তাঁকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হলে দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলার বিস্তারিত আদালতের সামনে তুলে ধরেন।
একপর্যায়ে বিচারক আনিসুলকে উদ্দেশ করে বিচার বিভাগের নানা সমস্যা তুলে ধরেন। মামলা জটের চিত্র তুলে ধরে বিচারক বলেন, ‘ঢাকায় লক্ষাধিক নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের মামলা পরিচালনা করার জন্য মাত্র সাতটি যুগ্ম দায়রা জজ আদালত রয়েছে, যা মামলা নিষ্পত্তি করার জন্য অপ্রতুল। অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকদের টিনশেড ভবনে বসে বিচার কাজ পরিচালনা করতে হয়। গত ১৫ বছরে বিচার বিভাগের তেমন কোনো সংস্কার হয়নি।’
এ সময় আনিসুল হক আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘আমি আইনমন্ত্রী থাকা অবস্থায় প্রতি বছর বিচারকসহ সহায়ক লোকবল নিয়োগের জন্য রিকুইজিশন দিতাম। কিন্তু আইন মন্ত্রণালয়ের জন্য মাত্র ১৩ কোটি টাকা বরাদ্দ ছিল। যে কারণে যথেষ্ট বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।’
সাবেক মন্ত্রী আরও বলেন, ‘বিচার বিভাগের যত ইম্প্রুভমেন্ট (উন্নতি) হয়েছে তা আমার করা। তবে আমার একটাই দুঃখ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জন্য আলাদা একটি ভবন করতে পারিনি। ইনশা আল্লাহ, সামনে ভবন নির্মিত হবে, এই সংকট, সমস্যা আমরা কাটিয়ে উঠব।’
এরপর বিচারক আবারও বলেন, ‘সব কথা তো বলা যায় না। একটা টিভি সেন্টারের জন্য যে বাজেট সেই বাজেটও এই মন্ত্রণালয় পায় না। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতার জন্য কাজ তেমন আগায় না। বিচার বিভাগের উন্নয়নে আমলাতন্ত্র একটা বড় বাধা। এখনো আমরা পুরোনো আইন যেসব ব্রিটিশরা তৈরি করে দিয়েছিল সেসবের মধ্যে আটকে আছি। আইনগুলো আপডেট করা দরকার। দেওয়ানি কার্যবিধি এমন যে একটা দেওয়ানি মামলা দিয়ে ১০০ বছরও ঘোরানো যায়। সারা দেশে প্রায় ১৫ লক্ষাধিক দেওয়ানি মামলা চলমান। আর বিচারক মাত্র তিন শ জন।’
পরে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত আনিসুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে