
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। আটক দুজন সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা গেছে।

সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলেরা মা চাঁদ সুলতানাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে, গতকাল শনিবার বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চান ছেলেরা। উপায় না পেয়ে বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। ওই দিন রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

বেনজীর আহমেদকে কীভাবে দেশে ফেরানো হবে, তা নিয়ে আলোচনা চলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ইন্টারপোলের মাধ্যমে ও দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে কোনো আসামিকে ফিরিয়ে আনা সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতকে এবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।