
জীবনে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন কাউকে ‘না’ বলার জন্য আফসোস করতে হয়। ভাবুন তো, আপনি কাউকে প্রত্যাখ্যান করলেন আর পরে জানতে পারলেন, সেই ব্যক্তি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন; যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা!
আহ্, কী আফসোসটাই না হবে!
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে টিকটকে একজন নারীর গল্প শেয়ার করার স্ক্রিনশট দেখা যাচ্ছে।

ক্যাপশনে ‘এই শতাব্দীর সবচেয়ে বড় ভুল’ লিখে ওই নারী জানিয়েছেন, বছর কয়েক আগে নিউইয়র্কে হিঞ্জ অ্যাপে তিনি জোহরান মামদানির সঙ্গে ‘ম্যাচ’ করেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত তাঁকে প্রত্যাখ্যান করেন।
কারণ? ‘তাঁর (মামদানি) উচ্চতার জন্য।’
পোস্টটিতে লেখা, ‘অ্যাপে তাঁর উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি বা ৫ ফুট ১০ ইঞ্চি লেখা ছিল। আমি তখন ভেবেছিলাম, এর মানে তিনি সম্ভবত ৫ ফুট ৯ ইঞ্চি। এখন বুঝি, তিনি ওই অ্যাপের অন্য পুরুষদের চেয়ে বেশি সৎ ছিলেন।’
এই খবর ছড়িয়ে পড়তে না পড়তেই এক্সজুড়ে শুরু হয় মজার সব প্রতিক্রিয়া।
অনেকেই লিখেছেন, ওই নারী জীবনের এক সোনালি সুযোগ হারিয়েছেন।
এক ব্যবহারকারী লেখেন, ‘আমি নিশ্চিত, তিনি এখন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ভাবনা ভেবে কাঁদেন। আমিও ঠিক এমনটাই করতাম।’
আরেকজন লেখেন, ‘উচ্চতার জন্য নিউইয়র্কের ভবিষ্যৎ মেয়রকে হাতছাড়া করার কথা কল্পনা করুন!’
জানা গেছে, মামদানির শারীরিক উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।
মজার বিষয় হলো, নিয়তির বাঁকে জোহরান মামদানি তাঁর স্ত্রী রামা দুয়াজির সঙ্গে এই হিঞ্জ অ্যাপেই পরিচিত হন, ২০২১ সালে। রাজনীতিতে মামদানির উত্থান শুরু হয় তখন। তাই দুজনেই সম্পর্কটা গোপন রাখেন।
কিছুদিন প্রেম করার পর মামদানি নিশ্চিত হন—রামাই তাঁর জীবনের সঙ্গী। ২০২৪ সালের অক্টোবরে তাঁরা বাগদান করেন আর একই বছরের ডিসেম্বরে দুবাইয়ে বুর্জ খলিফার সামনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁদের নিকাহ ও এনগেজমেন্ট পার্টি হয়।
পরে এ বছরের শুরুর দিকে নিউইয়র্ক সিটি ক্লার্ক অফিসে তাঁরা বিয়ে করেন এবং পরবর্তী উদ্যাপন করেন উগান্ডায়।
রামা দুয়াজি একজন সিরীয়-আমেরিকান শিল্পী। তিনি রাজনীতির আলোচনায় থাকেন না। তবে নিউইয়র্কে পুরো নির্বাচনী প্রচারজুড়ে তিনি মামদানির পাশে ছিলেন সহযাত্রী হিসেবে।
তথ্যসূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
১ ঘণ্টা আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
১ ঘণ্টা আগে