উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, যা কৃষি, ইতিহাস ও প্রাচীন স্থাপনার জন্য সুপরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন নবাবগঞ্জ, বীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, পার্বতীপুর, বোচাগঞ্জ, কাহারোল, ফুলবাড়ী, দিনাজপুর সদর, হাকিমপুর (হিলি), খানসামা, বিরল ও চিরিরবন্দর সহ দিনাজপুরের রাজনীতি, প্রশাসন, হিলি বন্দর, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ দিনাজপুর জেলার খবর পাওয়া যাবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে দেবদাস চন্দ্র সরকার (৩২) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলুয়ারি ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে এবার কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বুধবার বিকেলে কাঁটাবাড়ী বাংলাস্কুল মোড়ে ভ্যানে করে বোঁটাবিহীন লিচু ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। কম দামের কারণে স্বল্প আয়ের ক্রেতাদের ভিড় বেড়েছে বিভিন্ন সড়কের পাশের অস্থায়ী বাজারে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ১৯০ লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ৩ জুলাই, ২০২৬ তারিখ; বিকেল ৫টা পর্যন্ত।