গাজা সিটির মাত্র ৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি আটকা পড়ে আছেন। ইসরায়েলি বাহিনীর দখল ও বাস্তুচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবে শহরজুড়ে হামলা জোরদার করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
সংস্থাটির মুখপাত্র আদনান আবু হাসনা জানান, ‘গাজা সিটিতে প্রায় অর্ধ মিলিয়ন ফিলিস্তিনি ৮ বর্গকিলোমিটারেরও কম এলাকায় আটকা পড়ে আছেন। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৭০ হাজার মানুষ গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন। একটি তাঁবু খাটানোরও জায়গা নেই। হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে রাস্তায় দিন কাটাচ্ছে।’
গাজা সিটির মোট আয়তন ৭৪.৬ বর্গকিলোমিটার। এর বেশির ভাগ অংশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে এবং আগস্টে ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে পুরো শহরটি দখল করে নিচ্ছে দেশটি।
ইউএনআরডব্লিউএ মুখপাত্র সতর্ক করে জানান, দুর্ভিক্ষ ইতিমধ্যে গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর সঙ্গে কেন্দ্রীয় ও দক্ষিণ অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানান।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে খাদ্য ও সাহায্য সরবরাহ বন্ধ হয়ে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। অল্প কিছু ত্রাণ সামগ্রী অনিয়মিতভাবে প্রবেশ করলেও সেগুলোর একটি বড় অংশ ইসরায়েলের মদদপুষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী লুট করছে বলে গাজার প্রশাসনের অভিযোগ।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের হামলায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণ গাজা উপত্যকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। ক্ষুধা ও রোগে আক্রান্ত হয়ে লাখো মানুষ এখন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১০ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৭ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে