
ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসিনাথি ইমানুয়েল মথেথওয়াকে প্যারিসে একটি বহুতল হোটেলের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় প্রসিকিউটর কার্যালয় সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসিকিউটর দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্যারিসে একটি হায়াত হোটেলের ২২ তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন মথেথওয়া। তাঁর কক্ষের জানালা সুরক্ষিত হলেও এটিকে জোর করে খোলা অবস্থায় পাওয়া গেছে। পরে হোটেলের নিচেই মথেথওয়ার নিথর দেহ আবিষ্কৃত হয়। ঘটনাস্থলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
এর আগের দিন রাষ্ট্রদূতের স্ত্রী পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। তিনি জানান, মথেথওয়া তাঁকে একটি ‘উদ্বেগজনক বার্তা’ পাঠিয়েছিলেন, যার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না।
হায়াত গ্রুপ অব হোটেলস ও হায়াত রিজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাষ্ট্রদূতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তাঁর মৃত্যু শুধু জাতীয় ক্ষতিই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলেও শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা শোকবার্তায় বলেছেন, ‘আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে, তাঁর মৃত্যু আমাদের দেশের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তা গভীরভাবে অনুভূত হবে।’
৫৮ বছর বয়সী মথেথওয়া ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে