
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ভ্যালেন্টাইনস ডে-তে এক ইউক্রেনীয় শরণার্থী তরুণী ও তাঁর সেনাসদস্য প্রেমিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সাবেক প্রেমিক সাত ঘণ্টা গাড়ি চালিয়ে এসে বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটায়।

রামাল্লা থেকে আল জাজিরার নূর ওদেহ বলেন, ‘এটি এক বৃহত্তর অভিযানের অংশ, যা প্রায় এক বছর ধরে চলছে। এই অভিযানে তিনটি শরণার্থীশিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং গত এক বছরে সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০টি বাড়ি হয় ধ্বংস করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।’

পাকিস্তান–আফগানিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। দুই দেশই সীমান্ত বন্ধ করে রেখেছে। এই সংকটের মধ্যেই পাকিস্তান দেশটিতে থাকা দশকের পর দশক ধরে থাকা আফগান শরণার্থীদের দেশ থেকে বের করে দিচ্ছে। কর্তৃপক্ষ বলছে, তারা আর এই বিশাল শরণার্থী সম্প্রদায়কে বহন করতে পারছে না।

দখলকৃত গাজা উপত্যকার মতোই পশ্চিম তীরেও ইসরায়েলি নীতি হাজারো ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করছে। আন্তর্জাতিক আইনকে প্রকাশ্য অবজ্ঞা করেই এই কর্মকাণ্ড চলছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩২ হাজার ফিলিস্তিনিকে বিভিন্ন শরণার্থীশিবির থেকে উৎখাত করা হয়েছে।