
পাকিস্তানের ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে ভোটের স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিয়ে তীব্র সমালোচনা করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলটির ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা ক্রমাগত সীমিত করা হয়েছিল এবং এতে জনগণের মৌলিক রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের আগ মুহূর্তে পিটিআইকে দলীয় প্রতীক (ব্যাট) না দেওয়া এবং তাদের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করা ছিল সবচেয়ে গুরুতর সমস্যা। আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এর পরিণতি ছিল অসামঞ্জস্যপূর্ণ।
প্রতিবেদনটিতে পিটিআই দলটির প্রধান নেতা ইমরান খানকে নির্বাচনের আগে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা এবং কারাবন্দী রাখা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব পদক্ষেপ কার্যত মাঠের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করেছে।
কমনওয়েলথের পর্যবেক্ষকেরা আরও জানান, পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার, আটক, গুম, অফিস ও বাড়ি তল্লাশি—এসব ঘটনা তাঁদের সাংবিধানিক অধিকার হরণ করেছে। নির্বাচনের রাতে মোবাইল ফোন সেবা বন্ধ করাকে তাঁরা স্বচ্ছতা হ্রাসের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।
নির্বাচনের সময় গণমাধ্যমের কাভারেজ নিয়েও প্রতিবেদনটিতে তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশন করপোরেশন মূলত পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ও পিপিপিকে প্রচার করেছে। এর বিপরীতে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্য কভারেজ দেওয়া হয়নি। এমনকি ইমরান খানের নাম উচ্চারণ করতে পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছিল সম্প্রচারকদের।
প্রতিবেদনে আরও বলা হয়—কিছু কেন্দ্রের ভোটের ফল ও চূড়ান্ত ফলাফলের মধ্যে অসংগতি ছিল। এভাবে বেআইনিভাবে কিছু প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে বলে আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন, এসব ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও অন্তর্ভুক্তিকে ক্ষুণ্ন করেছে।
এর আগে পিটিআই অভিযোগ করেছিল, কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন নিজেদের প্রতিবেদন বিলম্বিত করে সেনা-সমর্থিত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহকারী সায়েদ জুলফিকার বুখারি বলেন, ‘এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জালিয়াতিপূর্ণ নির্বাচন ছিল। কমনওয়েলথের নীরবতা গণতন্ত্র হত্যার সহায়ক।’
তবে কমনওয়েলথ পিটিআই-এর ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, প্রতিবেদনটি পাকিস্তান সরকার ও নির্বাচন কমিশন আগেই পেয়েছিল এবং প্রকাশ বিলম্বিত হলেও তা প্রকাশনা প্রক্রিয়ারই অংশ।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে