জামালপুরের ইসলামপুরে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপির কিছু সমর্থকের হাতে মারধরের শিকার হয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর হয়ে প্রচারণায় নিয়মিত থাকলেও তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। মারধরের পর ভুক্তভোগী ওই চেয়ারম্যান বলেছেন, ‘এ বিষয়ে আমার কারোর প্রতি কোনো..


জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামানত হারিয়েছেন দুই প্রার্থী। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অটোরিকশা নিয়ে উপজেলার বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আপেল মিয়া। এর পর থেকে তাঁর মোবাইৈ ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে তাঁর বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।