
জামালপুরের ইসলামপুরে ওসমান হারুনী (৪৫) নামের এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনেরা। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের পলবান্ধা ধর্মকুড়া এলাকায় নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
ওসমান হারুনী উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ গ্রামের মৃত আবু তালেব মাস্টারের ছেলে।
জানা গেছে, সাংবাদিক ওসমান বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি। এ ছাড়া তিনি দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি ছিলেন। সম্প্রতি জামালপুর থেকে প্রকাশিত জামালপুর সংবাদ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হন তিনি।
ওসমান হারুনীর স্ত্রী খাদিজা বেগম জানানা, অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তাঁর স্বামী। আজ বেলা ১১টার দিকে ল্যাপটপ নিয়ে ওসমান তাঁর নিজের কক্ষে যান। বেলা ১টার দিকে বাড়ির ভেতর টিনশেড ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁকে পান স্বজনেরা। ওসমানের মৃত্যুর বিষয়ে খাদিজা বেগম বলেন, কেন তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এটি তাঁরা বুঝতে পারছেন না। আজ রাত ৮টার দিকে ইসলামপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সরকারি পৌর গোরস্তানে লাশ দাফন করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে