
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল মিয়া (২৭) নামে এক অটোরিকশাচালকের বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আখখেত থেকে মরদেহটি উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ।
নিহত আপেল মিয়া বাহাদুরাবাদ এলাকার ফতর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অটোরিকশা নিয়ে উপজেলার বেলতলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আপেল মিয়া। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে তাঁর বড় ভাই আফিজল হক দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার বিকেলে স্থানীয়রা মদনের চর গ্রামের একটি আখখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের মুখমণ্ডল ও শরীরের এক-তৃতীয়াংশ অংশ বিকৃত ছিল। ধারণা করা হচ্ছে, কোনো হিংস্র প্রাণী মরদেহটি খেয়ে ফেলেছে।
আপেল মিয়ার বড় ভাই আফিজল হক বলেন, ভাই নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়। পরে আখখেত থেকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে