
জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক যুবকের নাম আনোয়ার (৩০)। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি এলাকার মৃত নায়েব আলীর ছেলে। আটকের সময় মারধরের শিকার হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) আনোয়ারকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ইসলামপুর থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বেলগাছা-কুলকান্দী ইউনিয়নের সীমান্তবর্তী যমুনা নদীর পশ্চিম তীরে আনন্দ বাজার এলাকায় একটি দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইঞ্জিনচালিত নৌকাযোগে তাঁকে যমুনার পূর্ব তীরে কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে ধরে নিয়ে আনোয়ারকে ইসলামপুর থানায় সোপর্দ করে।
থানা সূত্রে জানা যায়, থানায় নেওয়ার পর আনোয়ার অসুস্থ হয়ে পড়লে থানা-পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাতেই তাঁকে সেখানে ভর্তি করা হয়।
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ, একটি বুলেটসহ আনোয়ারকে সেনাবাহিনী থানায় সোপর্দ করে। আটকের সময় স্থানীয় বাসিন্দাদের মারধরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে