
ইসলামপুরে সাপের কামড়ে জাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এ ছাড়া, সাপের কামড়ে অসুস্থ হয়েছে ফাতেমাতুছ সাদিয়া নামে এক তরুণী। তিনি চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা এবং জামালপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু জাহিদুল ইসলাম ঘরের মেঝেতে খেলতে খেলতে ধান ও অন্যান্য কৃষিপণ্য রাখার মাচার নিচে ঢুকলে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে স্বজনেরা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, প্রায় একই সময়ে গুঠাইল এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমাতুছ সাদিয়াকে সাপে কামড় দেয়। স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জাকিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই শিশু জাহিদুলের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফাতেমাতুছ সাদিয়া নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে