
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফখরুজ্জামান মতিনের ওপর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। গতকাল রোববার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে ফখরুজ্জামান মতিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে নারিকেলগাছ প্রতীকে ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন মো. ফকরুজ্জামান মতিন। দলীয় সিদ্ধান্তের বিপরীতে নির্বাচনে অংশ নেওয়ায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি ফকরুজ্জামান মতিনকে উপজেলা বিএনপির আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।
এ বিষয়ে ফখরুজ্জামান মতিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত। বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব এবং আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছি। এ ছাড়া আমি বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হয়েছিলাম। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় বিএনপির নেতাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৫ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে