পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারগুব তৌহিদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুল হাসান কামাল নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বজলুর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রী ও এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, তাঁদের রাতভর ঘরে আটকে নির্যাতনের পর সকালে আবারও বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। ২১ সেপ্টেম্বর এ ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক...