ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিনগর পশ্চিম পাড়ার হাফেজ আবু তুরাবের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। এতে দুটি বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।


কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। গতকাল বুধবার অষ্টগ্রাম উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।