কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ।


কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার দুর্জয় মোড়ে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরুর পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।

কিশোরগঞ্জের ভৈরবে প্রশাসনের নাম ভাঙিয়ে এক নারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা ওমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভাইরাল অডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করে সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।