
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর প্রাণ হারিয়েছেন মা। মা ও ছেলের এমন মৃত্যুতে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে শোকের মাতম চলছে।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রোববার সকাল ৬টার দিকে মারা যান তাঁর মা জুবাইদা মনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন।
ধুলদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ফরিদ মিয়া বলেন, ‘আমার জীবনে এলাকায় এ রকম ঘটনা দেখিনি। অন্যান্য জায়গার ঘটনার কথা শুনেছি। আজকে দেখলাম। এই ঘটনায় আমরা এলাকাবাসী শোকাহত।’
ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘চার ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই ঘটনায় আমরা শোকাহত।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে