কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে কটিয়াদী-মঠখোলা রোডের বেতাল বাজারের কাছাকাছি মক্কা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম প্রান্ত চন্দ্র বর্মণ (২০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার আনন্দ বাজার দামদরদি গ্রামের বাসিন্দা সুজন চন্দ্র বর্মণের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালকের সহকারী ছিলেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকালে কটিয়াদী থেকে উজানভাটি পরিবহনের একটি গাড়ি ঢাকায় যাচ্ছিল। অপরদিকে একটি পিকআপ ভ্যান কটিয়াদী থেকে মঠখোলা রোডে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের চালকের সহকারী প্রান্ত চন্দ্র বর্মণকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তি আগেই মারা গেছেন।
তরিকুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের পরিচয় জানার পর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়। তাঁরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেছেন। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে