
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ভুক্তভোগীর ভাইসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে অভিযান চালিয়ে ওই ভাই ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বনগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া ১ নম্বর ওয়ার্ডের সৌদিপ্রবাসী রফিকুল ইসলামের ছোট ভাই মিজান এবং পার্শ্ববর্তী দড়িপাড়া গ্রামের ইমন। এর আগে গত সোমবার সকালে পশ্চিমপাড়া ১ নম্বর ওয়ার্ডে রফিকুলের স্ত্রীকে বেঁধে ও ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা, ১১ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন মঙ্গলবার থানায় মামলা করা হয়।
জানা গেছে, আজ ভোরে রফিকুলের ছোট ভাই মিজানকে জামষাইট গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যানুযায়ী নিজ বাড়ির বসতঘর থেকে চালের বস্তার ভেতর থেকে লুট হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইমন নামে মিজানের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত শুরু করি। বিভিন্ন সূত্র ব্যবহার করে ভুক্তভোগী সৌদিপ্রবাসীর আপন ছোট ভাই মিজানকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর নিজ ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে